সিস্টেমিকলুপাসইরাইথেমেটোসাস সংক্ষেপে S.L.E. একটি দীর্ঘস্থায়ী, বাতজনিত রোগ যেখানে শরীরের রোগপ্রতিরোধে নিয়োজিত কোষগুলি অস্বাভাবিক ভাবে কাজ করে। এই রোগে প্রধানত হাড়ের জোড়া ক্ষতিগ্রস্থ হয়, রোগ বাড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গও আক্রান্ত হয়।
যেকোনো বয়সে লুপাস বা S.L.E. হতে পারে তবে
সিস্টেমিকলুপাসইরাইথেমেটোসাস সংক্ষেপে S.L.E. একটি দীর্ঘস্থায়ী, বাতজনিত রোগ যেখানে শরীরের রোগপ্রতিরোধে নিয়োজিত কোষগুলি অস্বাভাবিক ভাবে কাজ করে। এই রোগে প্রধানত হাড়ের জোড়া ক্ষতিগ্রস্থ হয়, রোগ বাড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গও আক্রান্ত হয়।
যেকোনো বয়সে লুপাস বা S.L.E. হতে পারে তবে ১৬-৫৫ বছর বয়সী মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হন। চায়না, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইন্ডিয়াতে এই রোগ বেশি দেখা যায়। বাংলাদেশে এই রোগের হার শতকরা ০.৫৪ ভাগ।
যদিও এই রোগ পুরোপুরি নির্মূল করা যায় না, চিকিৎসাবিজ্ঞানের উন্নতির সাথে সাথে S.L.E.-এর বিভিন্ন ঔষধ আবিষ্কৃত হয়েছে যা দিয়ে এখন কার্যকরভাবে এই রোগের চিকিৎসা করা যায় এবং S.L.E.-এর অধিকাংশ রোগী সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।